নাগেশ্বরীতে এক যুবক নিখোঁজ

তিন মাসেও খোঁজ মেলেনি আসাদুলের (১৫)। ছেলেকে ফিরে পেতে শেষ সম্বল বিক্রি করে খুঁজে বেড়াচ্ছে দরিদ্র বাবা-মা। নাগেশ্বরীর আজমাতা গ্রামের কিশোর আসাদুলের বাবা দরিদ্র জাফর আলী বলেন, মানসিক ভারসাম্য হারিয়ে আগস্টের শুরুতে ছেলে একদিন জিন্সের ফুল প্যান্ট ও হালকা হলুদ রঙ্গের গেঞ্জি পরে বাড়ি থেকে বের হয়ে যায়। তার ডান বাহুতে কালো তিলের দাগ আছে। সন্ধান পেলে ০১৭৫৯০৫৭৭৩১ অথবা ০১৭২৪১৩৭৮৪৩ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন আসাদুলের পরিবার।