লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সক সঙ্কট

১৯৯৩ সালে উপজেলা প্রাণকেন্দ্রের পরিবর্তে পদুয়া ইউনিয়নে নির্মিত চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চলছে মাত্র ২ জন মেডিক্যাল অফিসার দিয়ে। উপজেলার প্রায় সাড়ে ৩ লক্ষ লোকের জন্য ৫ একর জায়গায় প্রতিষ্ঠিত হাসপাতালটিতে রোগীর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেলেও চিকিত্সা সুবিধা বাড়েনি। ৫০ শয্যার হাসপাতালটিতে নিয়মানুযায়ী ২১ জন চিকিত্সকসহ ৮৮ কর্মকর্তা-কর্মচারী থাকার কথা থাকলেও বাস্তবে তা নেই। উপজেলা হাসপাতালের নিকটে নির্মিত লোহাগাড়া ট্রমা সেন্টার গত ২৯ আগষ্ট উদ্বোধন হলেও আসবাবপত্র, চিকিত্সক ও কর্মকর্তা-কর্মচারী নেই। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসান শাহিরয়ার কবীর হাসপাতাল ও ট্রমা সেন্টারের চিকিত্সক সংকটের কথা স্বীকার করে বলেন, জরুরিভিত্তিতে মেডিক্যাল অফিসার, গাইনী ও এনেসথেসিয়া বিশেষজ্ঞ প্রয়োজন।