অ্যাকশন এইডের প্রকল্প
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৩, ২১:০৫
সাতক্ষীরার তালা উপজেলায় অ্যাকশন এইড এনজিও একটি প্রকল্প প্রণয়ন করেছে যার উদ্দেশ্য তাত্ক্ষণিক এবং দীর্ঘমেয়াদে বন্যা দুর্গত মানুষদের জীবনমান উন্নত করা। এ লক্ষ্যে ২৫টি পরিবারে ২৫টি দুর্যোগকালীন অনুকূল আবাসন ও শৌচাগারের ব্যবস্থা করা হচ্ছে। ঋষিপাড়া গ্রামের নিম্নবর্ণের ও চরম অবহেলিত ১২৫ জন সদস্য এই প্রকল্পের সুবিধা ভোগ করবেন। এই প্রকল্প তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি নিরাপত্তা বৃদ্ধিতে সক্ষম হবে। প্রোজেক্ট পার্টনার হচ্ছে ডোনার এজেন্সি র্যামবল ইউকে, এনজিও অ্যাকশন এইড ইউকে এবং অ্যাকশন এইড বাংলাদেশ। প্রতিটি আবাসনের নির্মাণ বাজেট ৯০ হাজার টাকা এবং প্রতিটি শৌচাগারের জন্য ১০ হাজার টাকা। -প্রেস বিজ্ঞপ্তি