বাগেরহাট ফাউন্ডেশনের মরণোত্তর সম্মাননা পেলেন ‘দ্রোহের’ কবি রুদ্র

বাগেরহাটের প্রধান বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান ‘বাগেরহাট ফাউন্ডেশনের’ ২০১৩ সালের মরণোত্তর সম্মাননা পেলেন দ্রোহের কবি রুদ্র্র মোহম্মদ শহীদুল্লাহ। এ বছর ফাউন্ডেশনের কৃতী শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তাকে সাহিত্যে অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়। গত শনিবার অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো:ওয়াহিদ উজ জামানের হাত থেকে সম্মাননা গ্রহণ করেন কবির ছোটভাই সাংবাদিক সুমেল শারাফাত। বাগেরহাট ফাউন্ডেশন এ বছর তিনটি বিভাগে ১২টি ক্যাটাগরীতে ২৫ জন গুণীকে সম্মাননা দিয়েছে। বিভাগগুলো হলো গুণীজন সম্মাননা, বিশেষ গুণীজন সম্মাননা ও বিশেষ গুণীজন মরোণত্তর সম্মাননা। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের ৭২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেছে। শিক্ষায় মরণোত্তর সম্মাননা পেয়েছেন বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শেখ মো: কাওছার ও সমাজ সেবায় সাবেক পৌর চেয়ারম্যান এএসএম আতাহার হোসেন আবু।