বাকৃবিতে শর্তসাপেক্ষে বিএনপিপন্থি শিক্ষকরা ক্লাসে ফিরেছেন

শর্ত সাপেক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিএনপিপন্থী শিক্ষকরা সোমবার ক্লাসে ফিরেছেন। রবিবার সকালে আলোচনার মাধ্যমে বিএনপিপন্থী শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে সমঝোতা হয় এবং এরপর শিক্ষকরা ক্লাসে ফেরার ঘোষণা দেন। সে অনুযায়ী এক সপ্তাহ পর গতকাল ক্লাসে ফিরলেন বিএনপিপন্থী শিক্ষকবৃন্দ। বিভিন্ন দাবিতে গত সপ্তাহে বিএনপিপন্থী শিক্ষকবৃন্দ ক্লাস ও পরীক্ষা বর্জন শুরু করেন। আগের দাবিগুলোর সাথে আরও দুটি শর্ত জুড়ে দিয়েছেন সোনালি দলের শিক্ষকবৃন্দ। শর্ত দুটো হলো বাকৃবি ছাত্রদলের সহ-সভাপতির বাড়ি ভাংচুরের ক্ষতিপূরণ এবং সকল শিক্ষককে যে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয় তার জন্য উপাচার্যকে দুঃখ প্রকাশ করতে হবে। দাবি ও শর্ত ১২ নভেম্বরের মধ্যে না মানলে পরে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেন শিক্ষকরা।