অল্পের জন্য রক্ষা

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা পেয়েছেন মধ্যপ্রাচ্যগামী এয়ার এরাবিয়া বিমানের ১৬১ জন আরোহী। শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে রানওয়ে দিয়ে উড্ডয়নের সময় হঠাত্ এর ইঞ্জিনে পাখি ঢুকে পড়ে। পাইলট সমস্যাটি আঁচ করতে পেরে বিমানটি থামিয়ে দেন।