শোক সংবাদ
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৩, ২১:৫৩
রহিমা খাতুন
নরসিংদী থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক নরসিংদীর কাগজ’ পত্রিকার সম্পাদক এম এ আউয়ালের স্ত্রী রহিমা খাতুন (৫৫) গত শনিবার হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্বামী, ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
আম্বিয়া খাতুন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেসপাচ রাইডার মো. আবুল বাশারের মা আম্বিয়া খাতুন (৮০) বার্ধক্যজনিত কারণে গত শনিবার কুমিল্লার বড়ুরায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ...রাজেউন)। তিনি ৪ ছেলে ও ৬ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।
মোহাম্মদ আলী খান লিটন
গাইবান্ধা সদর থানা বিএনপির সহ-সভাপতি প্রাক্তন শিক্ষক মোহাম্মদ আলী খান লিটন (৬৪) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত শুক্রবার লক্ষ্মীপুর ইউনিয়নের উজিরধরণীবাড়ীতে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।