স্কুল হকিতে ১২০টি দল
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৩, ২১:৫৬
বিমানবাহিনীর ফ্যালকন হলে স্কুল হকি টুর্নামেন্টর লোগো উন্মোচণ এবং থীম সং শোনানো হবে। তার জন্য এতো বড় আয়োজন দেখে অনেকেইর চোখ কপালে উঠে গেছে। কারন স্কুল টুর্নামেন্টের কথা শুনলে অনেকে খুব একটা নজর দিতে চায় না। কিন্তু হকি ফেডারেশন লোগো উন্মোচণ অনুষ্ঠান আয়োজনে যা করেছে তা জমকালোই বলা যায়। কারন ফেডারেশন সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারী স্কুল হকিটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান। তিনি মনে করেন এখান থেকেই খেলোয়াড় সৃষ্টি হয়। একথাটা অন্যরাও বুঝেন। কিন্তু বাস্তবতা হচ্ছে ইনামুল বারী তার বিশ্বাসটাকে বাস্তবে রুপান্তর করলেন। অর্থের সমস্যা ছিল সেটাকে কাটিয়ে উঠে খেলাটাকে আয়োজনের জন্য ফার্ষ্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাথে চুক্তি করলেন। জাতীয় স্কুল হকি টুর্নামেন্ট আগামি ১ ফেব্রুয়ারি মাঠে গড়াবে। দেশের ১০টি ভেন্যুতে খেলা হবে। ১২০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করবে। আর টুর্নামেন্টের উদ্বোধন করতে আন্তর্জতিক হকি ফেডারেশনের সভাপতিকে আনছেন তিনি।
ফেডারেশনের লক্ষ্য ২০২২ বিশ্বকাপ হকিতে বাংলাদেশ খেলবে। সেখানে ২৪টি দল নিয়ে খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সে সুযোগ পেতে পারে। হকি ফেডারেশন সভাপতি বলেন, ষ্টিক, জার্সি দেয়া হবে খেলোয়াড়দের, কোচ পাঠানো হবে হাতেকলমে শিক্ষা দেয়া জন্য। ভেন্যু থেকে দুরে থাকা দলগুলোকে যাতায়াতের জন্য খরচ দেয়া হবে।’ তিনি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্কুল হকি কমিটির চেয়ারম্যান এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান টুর্নামেন্ট সুন্দর আয়োজনের জন্য সব রকম চেষ্টা করে যাচ্ছেন। লোগো, টিভি প্রমোশনাল এবং থীম সবই এটিএন করেছে এটিএন বাংলা। থীমসং গেয়েছেন এসআই টুটুল। অনুষ্ঠানে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এএ এম জাকারিয়া সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।