৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ
প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৩, ২২:২৩
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর বিএনপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এই দিন দুপুর ২ টায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করা হবে। ভোর ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ জাতীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত থাকবেন। গতকাল সোমবার দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।