জেএসএসের উপজেলা সভাপতিকে গুলি করে হত্যা

পার্বত্য চট্টগ্রামের জন সংহতি সমিতির (জেএসএস) সন্তু লারমা গ্রুপের খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা সভাপতিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম পেশকা মারমা। গতকাল সোমবার সন্ধ্যায় মানিকছড়ি এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ করে এলোপাতারি গুলি করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।