সরাসরি বিশেষজ্ঞ সমাধান দিতে গুগল’র হেল্পআউট
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৩, ১৯:০০
রান্না থেকে শুরু করে পিসির সমস্যা, সবকিছুর জন্যই পাওয়া যাবে বিশেষজ্ঞদের সমাধান। যেকোনো ডিভাইসে ওয়েবক্যাম আর ইন্টারনেট সংযোগ থাকলেই নানা বিষয়ে বিশেষজ্ঞদের সমাধান নিতে পারবেন লাইভ চ্যাটিংয়ের মাধ্যমে। আর সেই সুযোগটি করে দিচ্ছে টেক জায়ান্ট গুগল। ‘গুগল হেল্পআউট’ নামে নতুন এই সেবাটি চালু করেছে তারা। অবশ্য এর মাধ্যমে সেবা গ্রহণ করতে অর্থ গুণতে হবে। সেটার পরিমাণ হবে সেবার ধরণ এবং বিশেষজ্ঞের চাহিদার উপরে ভিত্তি করেই। গুগল হেল্পআউটের ওয়েবসাইটে (https://helpouts.google.com) গেলেই পাওয়া যাবে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষজ্ঞদের তালিকা। সেখানে প্রতিজনের পরামর্শ প্রদানের ফি’র পরিমাণও দেওয়া আছে। কেউ লাইভ ভিডিও চ্যাটিংয়ে প্রতি মিনিটে আবার কেউ পুরো পরামর্শের জন্যই নির্দিষ্ট অর্থ দাবি করেন। ব্যক্তিগত পরামর্শক ছাড়া বিশেষজ্ঞ অনেক প্রতিষ্ঠানও জড়িত রয়েছে এই সেবায়।