ছোটমণিদের সন্দেশ

কুইজ প্রতিযোগিতা সম্প্রতি ম্যাপেললিফ ইন্টারন্যাশনাল স্কুল ও ঢাকাস্থ জার্মান দূতাবাসের যৌথ উদ্যোগে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ম্যাপেললিফ স্কুলের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ১৯০ জন ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। নিচের ছবিতে ডান থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্রী বাঁশরী আইরিন (চ্যাম্পিয়ন), ম্যাপেললিফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল জেবা আলী, জার্মান দূতাবাসের তৃতীয় সচিব জুলিয়ান ও ষষ্ঠ শ্রেণির ছাত্রী নাজহাত জায়মা রহমানকে (চ্যাম্পিয়ন) দেখা যাচ্ছে। সাহিত্য সভা, সংগীত ও আবৃত্তি বিষয়ক কর্মশালা গত ১ নভেম্বর গুলশানের ২-এর নূরের চালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন ফাউন্ডেশনের সাহিত্য সভা, সংগীত ও আবৃত্তি বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত কথাশিল্পী সেলিনা হোসেন। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে অংশ নেন শব্দসৈনিক আশরাফুল আলম, সংগীত শিল্পী রওশন আরা মুস্তাফিজ, প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া, মাহমুদউল্লাহ প্রমুখ।\