দুটি ছড়া

খুকুর গান কাক ডাকে কা কা চড়ুই করে চুড়ুত্, এই আছে এই নেই উড়ে যায় ফুড়ুত্। কোকিলের কুহু তান বক পাখি করে ধ্যান। ঐ শোন ঐ শোন, খুকু গায় কত গান। সবে মিলে খাই নদীর ধারে কাশ ফুলের মেলা বকের সাথে ছোট্ট পায়ের খেলা। সারাদিন ঘোলা জলে লুকোচুরি আমাদের গাঁও যেন সোনাপুরি। ঐ দেখা যায় আমের বন— এই মাটিতে ফলে মানিক-রতন। কুড়িয়ে নেবে চল চল ভাই— ভাগ করে সবে মিলে খাই।