আমার প্রিয় স্কুল

পঞ্চগড় পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়

তরুণ শেখ, নবম শ্রেণি আমার প্রিয় স্কুলের নাম পঞ্চগড় পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি ১৯৯৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। পঞ্চগড় জেলা শহরের করতোয়া নদীর পড়ে স্থাপিত বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকেই পঞ্চগড় পৌরসভার একমাত্র বেসরকারী আদর্শ প্রতিষ্ঠান হিসেবে সুনাম বহন করছে। ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অত্যন্ত যত্নসহকারে পাঠদান করা হয়। পাঁচগড়ের সমন্বয়ে পঞ্চগড়ের রাজনগড়ে এই প্রতিষ্ঠান অবস্থিত। লেখাপড়ার পাশাপাশি প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধূলার চর্চা হয়। এছাড়া বিতর্ক , সংগীত, নাটক, নাচ -গান ইত্যাদিতে প্রতিষ্ঠানটি জেলায় অন্যতম স্থান দখল করে রেখেছে। বিদ্যালয়ে রয়েছে সু-সজ্জিত স্কাউটিং এবং গার্লস্ ইন গাইড দল। আমি নিজেও এই প্রতিষ্ঠানের একজন ফুটবল খেলোয়াড়। ছেলে-মেয়েদের সমন্বয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানে প্রতি বছর ২৬শে মার্চ, ১৬ ডিসেম্বর , একুশে ফেব্রুয়ারি অত্যন্ত জাকজমক পূর্ণভাবে উদযাপিত হয়। খেলাধুলা ও আনন্দ উল্লাসের মধ্য দিয়ে পরিচালিত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো:খলিলুর রহমান অত্যন্ত ভালো মানুষ। তিনি আদর্শ এই প্রতিষ্ঠানের আদর্শ প্রধান শিক্ষক। প্রতিষ্ঠানটি আমার ও আমার সহপাঠীদের অত্যন্ত প্রিয়।