মেহমুদকে হত্যা করার সময়টি সঠিক ছিল না

পাকিস্তানি তালেবান গোষ্ঠীর প্রধান হাকিমুল্লাহ মেহসুদের হত্যাকাণ্ডের সময়টি যথাযথ হয়নি বলে অভিহিত করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের একটি প্রতিনিধি দল আফগানিস্তানে সফরে আসলে রবিবার তাদের উদ্দেশ্যে কারজাই এ কথা বলেন বলে এক বিবৃতির বরাত দিয়ে দ্য ডন জানিয়েছে। তবে এ ঘটনায় শান্তি প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে না বলে কারজাই আশা প্রকাশ করেন। শুক্রবার উত্তর ওয়াজিরিস্তানে যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় পাকিস্তানের তেহরিক-ই-তালেবান প্রধান হাকিমুল্লাহ মেহসুদ নিহত হন। এই ড্রোন হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, এ অঞ্চলে স্থিতিশীলতা নিশ্চিত করার উদ্যোগে এই হামলা যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের উভয় দেশের সদিচ্ছা এবং সৌহার্দ্যপূর্ণ সহযোগিতার ওপর নেতিবাচক প্রভাব পড়বে।