ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কাজীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা \ ঝিনাইদহের কারীগঞ্জে ইঞ্জিনচালিত আলমসাধুর চাকায় পিষ্ট হযে ফজলুর রহমান নামের এক সবজি চাষী নিহত হয়েছেন। সোমবার রাত ৯ টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর মাহসড়কের ঈশ্বরবা ইটভাটার নিকট এ দুর্ঘনটা ঘটে। তিনি জেলার কোটচাঁদপুর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামের মৃত মুনছুর হকের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, সবজি চাষী ফজলুর রহমান ইঞ্জিন চালিত আলমসাধু যোগে ক্ষেতের কপি নিয়ে যশোর যাচ্ছেলেন। ঈশ্বরবা নামক স্থানে পৌঁছলে আলমসাধুটির চাকা ভেঙ্গে তিনি সড়কের উপর পড়ে যান। এ সময় পেছন থেকে আসা অপর একটি আলমসাধুর চাকায় পিষ্ঠ হয়ে তিনি ঘটনাস্থানেই মারা যান।