৪ দিনেই ১০০ কোটির ক্লাবে ‘কৃষ থ্রি’

বলিউড হার্টথ্রব ঋত্বিক রোশন মাত্র ৪ দিনেই ১০০ কোটির ক্লাব ছাড়িয়ে গেছেন। গত শুক্রবারে মুক্তি পাওয়া এই ছবিটি সোমবার পর্যন্ত ১০৮.৬১ কোটি রুপি আয় করে। বিশেষ করে সোমবার এক দিনেই ৩৫.৯১ কোটি রুপি আয় করে বলিউডে রেকর্ডও তৈরি করেছে। এখন গন্তব্য ২০০ কোটির দিকে। ঋত্বিক ভক্তসহ ‘কৃষ থ্রি’ সংশ্লিষ্ট অনেকেই বলছেন শাহরুখের অলটাইম ব্লকবাস্টার ছবি ‘চেন্নাই এক্সপ্রেস’কে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যেই হাঁটছে ‘কৃষ থ্রি’। উল্লেখ্য, ‘কৃষ থ্রি’তে কৃষ্ণা মেহরা চরিত্রে অভিনয়ের পাশাপাশি রোহিত মেহরা চরিত্রেও অভিনয় করেছেন ঋত্বিক রোশন। আরও অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, বিবেক ওবেরয় ও কঙ্গনা রানাউত।