উপ-সচিবসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৩, ২১:২২
নিম্নমানের ব্যাগ সরবরাহ করে ৪৫ লাখ টাকা আত্মসাত চেষ্টার অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দুই কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর শেরেবাংলা নগর থানায় দুদকের উপ-সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম এ মামলা করেন। মামলার আসামিরা হলেন ইসির সাবেক জাতীয় প্রকল্প পরিচালক (এসইএমবি প্রজেক্ট) ও বর্তমানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শাহজাহান মিয়া, এই প্রকল্পের ফাইন্যান্সের এক্সপার্ট নুরুল আলম এবং মেসার্স জামান অ্যান্ড ব্রাদার্সের মালিক এস.এম শহিদুজ্জামান।