টেকফটো

প্রযুক্তি ব্যবহার করে কী করে দৈনন্দিন জীবনের নানা ধরনের সমস্যার সমাধান করা যায় এবং জীবনমান উন্নত করা যায়, তাকে মূল প্রতিপাদ্য করেই অনুষ্ঠিত হয়েছে ‘এমপাওয়ারিং পিপল অ্যাওয়ার্ড’। সম্প্রতি কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। এই প্রতিযোগিতার কয়েকটি ছবি নিয়ে সাজানো হলো আজকের টেকফটো ছবির ছেলেটির চোখে যে চশমাটি দেখা যাচ্ছে, তা তৈরিতে খরচ হবে মাত্র ৮০ সেন্ট। মাত্র ১৫ মিনিটে হাতেই তৈরি করা সম্ভব এই চশমা। স্বল্পমূল্যের এই চশমা তৈরির প্রকল্পটিই প্রতিযোগিতায় জিতে নিয়েছে প্রথম পুরস্কারটি। প্রতিযোগিতায় পুরস্কার লাভ করা আরেকটি প্রকল্প দেখা যাচ্ছে ছবিতে। এটি একটি সোলার কিয়স্ক যেটি স্থাপন করা হয়েছে ইথিওপিয়ায়। বিদ্যুত্ সংকটে থাকা দেশটিতে এই ধরনের কিয়স্কে ল্যাপটপ, মোবাইল ফোন থেকে শুরু করে যেকোনো ধরনের বৈদ্যুতিক যন্ত্র চার্জ করা যায়। ছবিতে যে সিস্টেমটি দেখা যাচ্ছে, তা মূলত পানি ফুটানোর কাজে ব্যবহূত হবে। জ্বালানী সাশ্রয়ী এই পদ্ধতিতে অত্যন্ত কম সময়ে অনেক বেশি পানি ফুটানো যাবে। ইতোমধ্যেই ভারত, কেনিয়ার মতো দেশে এই পদ্ধতি সফলভাবে পরীক্ষিত হয়েছে। কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের সাথে এখন সকলেই পরিচিত। তবে উন্নত বিশ্বেই এই সুবিধা সকলে গ্রহণ করতে পারে। উন্নয়নশীল দেশগুলোর জন্য স্বল্পমূল্যের কৃত্রিম পা তৈরির প্রকল্প এই প্রতিযোগিতায় পুরস্কার জিতেছে। ছবিতে এমন একটি কৃত্রিম পা ব্যবহার করছে এক মেয়ে।