টিটু যাচ্ছেন মালয়েশিয়া
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৩, ২২:১০
সাইফুল বারী টিটু মালয়েশিয়া যাচ্ছেন ১২ নভেম্বর। সেখানে এএফসির ইন্সট্রাক্টরদের নিয়ে রিফ্রেসার্স কোর্স অনুষ্ঠিত হবে। ছয় দিনের এই কোর্স শেষে ভালো রেজাল্ট পাওয়া ইন্সট্রাক্টররা বিভিন্ন দেশে কোচিং কোর্স করানোর সুযোগ পাবেন। টিটুর সামনে এমন সুযোগ রয়েছে। সাবেক ফুটবলার টিটু বাংলাদেশে এএফসির একমাত্র ইন্সট্রাক্টর। তিনি জাতীয় ফুটবল দলের সাবেক কোচ। গত মৌসুমে মোহামেডান ফুটবল দলকে তালিম দিয়েছেন।