ক্রিকেট দলকে বিমানবাহিনী প্রধানের অভিনন্দন
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৩, ২২:১০
সোমবার দুপুরে বিমানবাহিনীর ফ্যালকন হলে হকি ফেডারেশনের স্কুল হকি টুর্নামেন্টের লোগো উন্মোচনে অনুষ্ঠানে হকি ফেডারেশনের সভাপতি এবং বিমানবাহিনীর প্রধান ইনামুল বারী তার বক্তব্যের শুরুতেই বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি খেলোয়াড়দের প্রসংশা করে বলেছেন এটা ক্রিকেট দলের ধারাবাহিক বিজয়। নিঃসন্দেহে এটা প্রসংশার যোগ্য। আমরা ক্রিকেটকে অভিনন্দন জানাই। কারণ তারা জাতির আশার প্রতিফলন ঘটিয়েছেন।’ ইনামুল বারী ক্রিকেট সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে উত্তরোত্তোর সাফল্য কামনা করেছেন।