ঐশ্বরিয়ার সেরা বার্থডে ‘গিফট’
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৩, ২২:২৮
কবে কোথায় জন্মদিন সেটি বড় কথা নয়। বড় কথা হলো কার জন্মদিন। ঠিক তাই। গত পহেলা নভেম্বর পালিত হলো বলিউড তারকা এবং সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়ার রাই বচ্চনের ৪০তম জন্মবার্ষিকী। জন্মদিনে মিলিয়ন ডলারের গিফট পেলেও তার কাছে সবচেয়ে বড় গিফট অনেক আরাধনার পরে পাওয়া তার কন্যা ‘আরাধ্য’।
অনুষ্ঠানটি ঘরোয়াভাবে হলেও অ্যাশের জন্মদিন যে আর ঘরোয়া থাকবে না সেটাই ছিল স্বাভাবিক। তাই- ই হয়েছিল। তার ভক্তরাসহ দেশের সব বিশিষ্টজনেরা তাকে প্রচুর গিফট পাঠিয়েছিলেন। তাইতো সাংবাদিকদেরও প্রশ্ন ছিল, এবছর আপনার সবচেয়ে বড় গিফট কী? জনপ্রিয় এই তারকার উত্তর, তার স্বামীই তাকে সবচেয়ে বড় গিফট দিয়েছেন, আর তা হলো তার প্রিয় সন্তান আরাধ্য। ঐশ্বরিয়া জানান, আরাধ্য ওই রাতে অনেক দেরিতে ঘুমিয়েছে, হয়তো তাকে হ্যাপি বার্থডে দেওয়ার জন্য! আরাধ্য তার ঠাকুরদা অমিতাভ বচ্চনের জন্মদিনেও একই আচরণ করেছিল, জানান তিনি।-টিএনএন