ঈদে টুয়েলভ ক্লদিং

সময়টা গরম হওয়ায় ফেব্রিক ও রঙে পেয়েছে বিশেষ গুরুত্ব। পোশাকে তাই কটনের ব্যবহার বেশি। একই সঙ্গে লক্ষ রাখা হয়েছে রং ও কাটে। রুচিশীল ও ট্রেন্ডি পোশাক যার প্যাটার্নে আনা হয়েছে ওয়েস্টার্ন স্টাইলের সঙ্গে দেশি ঘরানার ফিউশন। স্বাচ্ছন্দ্যতার জন্য ব্যবহার করা হয়েছে আরামদায়ক নানা মেটারিয়ালের কাপড়। এবারের ঈদের আয়োজনে থাকছে টপস, শর্ট টপস, টিউনিক, টি-শার্ট, ডেনিম, সালোয়ার-কামিজ, গাউন, কুর্তি, হেরেম প্যান্ট, ডেনিম, সিগার প্যান্ট ও পালাজ্জো। ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, পোলো টি-শার্ট, ডেনিম ও টুইল প্যান্টের বৈচিত্র্যময় কালেকশন। শিশুদের আকর্ষণীয় পোশাক পাওয়া যাবে টুয়েলভে। টুয়েলভ ক্লদিংয়ের সিইও ফাহমিদ ইসলাম বলেন, ‘ঈদ মানেই নিত্যনতুন পোশাকের সম্ভার। স্টাইলিশ ফ্যাশনেবল তরুণ-তরুণীদের কথা মাথায় রেখে আমরা সবসময় বৈচিত্র্যময় পোশাক তৈরি করি। এবারও টুয়েলভ কালেকশনে পাওয়া যাবে চমত্কার সব পোশাক।’