হ্যাকিংয়ের শংকায় মাইক্রোসফট
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৩, ১৯:৩৯
মাইক্রোসফটের বেশকিছু সফটওয়্যার ও সেবায় হ্যাকিংয়ের আশংকা করছে প্রতিষ্ঠানটি। তাদের একটি গ্রাফিক কোডে ‘ভালনারেবিলিটি’ বা নিরাপত্তাজনিত ফাঁকফোকড় খুঁজে পেয়েছে তারা, যা ব্যবহার করে হ্যাকাররা হামলা করতে পারে পিসিতে। ইমেইল বা বিশেষ ধরনের ওয়েব কনটেন্ট ব্যবহার করে এই হামলা চালানো যেতে পারে বলে জানিয়েছে মাইক্রোসফট। এই নিরাপত্তা ঝুঁকিতে থাকা সফটওয়্যারের মধ্যে রয়েছে উইন্ডোজ ভিসতার ৩২-বিট এবং ৬৪-বিট সংস্করণ, উইন্ডোজ সার্ভার ২০০৮ (৩২ ও ৬৪-বিট), মাইক্রোসফট অফিস ২০০৩, মাইক্রোসফট অফিস ২০০৭, মাইক্রোসফট অফিস ২০১০ (৩২ ও ৬৪-বিট), মাইক্রোসফট অফিস কম্প্যাটিবিলিটি প্যাক, মাইক্রোসফট লিংক ২০১০ ও ২০১৩ (৩২ ও ৬৪-বিট) এবং মাইক্রোসফট লিংক বেসিক ২০১৩ (৩২ও ৬৪-বিট)। উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮, মাইক্রোসফট অফিস ২০১৩ এবং অফিস ৩৬৫ এই আশংকার বাইরে রয়েছে বলেই জানিয়েছে মাইক্রোসফট। http://goo.gl/tUKoIx লিংকে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেছে মাইক্রোসফট।