অ্যাডোবি পাসওয়ার্ডে শীর্ষে ‘123456’
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৩, ১৯:৪০
অনলাইন বিভিন্ন অ্যাকাউন্টের জন্য শক্তিশালী পাসওয়ার্ডের বিকল্প নেই। তবে বিশ্বব্যাপী পিসি ও ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকের মধ্যেই প্রচলিত কিছু পাসওয়ার্ড ব্যবহারের অভ্যাস লক্ষ করা যায়। তেমন লক্ষ করা গেছে অ্যাডোবিতেও। অ্যাডোবিতে এক সাইবার হামলার সময় যেসব অ্যাকাউন্টের তথ্য চুরি গিয়েছিল, সেগুলো বিশ্লেষণ করলে দেখা যায় অ্যাডোবির অ্যাকাউন্টে সবচেয়ে বেশি ব্যবহূত পাসওয়ার্ড হলো ‘123456’। প্রায় ১৯ লক্ষ অ্যাডোবি ব্যবহারকারী এই একটি পাসওয়াার্ড ব্যবহার করে থাকে। পরের জনপ্রিয় পাসওয়ার্ডগুলোর মধ্যে রয়েছে ‘123456789’, ‘password’, ‘adobe123’, ‘12345678’, ‘qwerty’ ও ‘1234567’। এই ধরনের পাসওয়ার্ড এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে অ্যাডোবি।