মাহমুদুল আমিন
আমাদের দেশের আবহাওয়াই বলে দিচ্ছে ঈদ পোশাকটি হওয়া চাই আরামদায়ক। এই কাঠফাটা রোদ তো আবার হুট করে বৃষ্টি। আকাশের মন বোঝা দায় হয়ে দাঁড়িয়েছে। আবার হালের ট্রেন্ড ভুলে যাওয়ার উপায় নেই। ফ্যাশন হাউসগুলো তাই সময়োপযোগী, বৈচিত্র্যপূর্ণ পোশাক সম্ভার নিয়ে প্রস্তুত। ফ্যাশন ব্র্যান্ড ‘মিথ’ ঈদের চিরাচরিত বৈশিষ্ট্য ও আভিজাত্যপূর্ণ পোশাকের সম্ভার নিয়ে এসেছে হালের ফ্যাশন ও আবহাওয়ার কথা মাথায় রেখে। দেশের অন্যতম ধর্মীয় উত্সব ঈদ। এর প্রস্তুতি চলে বেশ লম্বা সময় ধরে। নিয়ত পরিবর্তনে বিশ্বাসী এই ব্র্যান্ড ঈদ সম্ভারে বিভিন্ন প্যাটার্নের পোশাক রেখেছে। আবহাওয়ার ও এসময়ের ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে মিথ তাদের কালেকশনে সুতি, লিনেনকে প্রাধান্য দিয়েছে। দিনের পোশাক হিসেবে আরাম মিলবে এই কাপড়ের পোশাকে। এছাড়া ঈদ পোশাকে সিল্ক, মসলিন, অ্যান্ডির আবেদন কমেনি ক্রেতাদের কাছে। রাতের পোশাক হতে পারে একটু জমকালো। এই চিন্তা করে সিল্ক, জর্জেটের কাপড়ে একটু ভারী কাজের লং ফ্রক, কুর্তি, লং কামিজ টিউনিক নিয়ে এসেছে এই ব্র্যান্ড। পাটার্নের ওপর প্রাধান্য পেয়েছে এবারের ঈদ ফ্যাশন। ফ্যাশন সচেতনরা একই ধরনের পোশাক পরতে নারাজ। বাঙালির ঈদ মানেই পোশাকে নতুনত্ব আর বৈচিত্র্য। মিথের মহম্মদপুর-বনানী আউটলেট ঘুরে ফুল লেন্থ, মিড লেন্থ, শর্ট লেন্থের কামিজ বা কুর্তিতে দেখা যায় বিভিন্ন কাট। রাউন্ড কাট, প্লিডের ব্যবহার, ড্রেসের হাতায় ভিন্নতা চোখে পড়ার মতো। যেমন :কোল্ড সোল্ডার বেশ কিছুদিন আগে এলেও এখনো ক্রেতার চাহিদার জন্য জায়গা পেয়েছে নতুন কালেকশনেও। আছে প্লিডেড হাতা, হাতাছাড়া পোশাক। পোশাক অলঙ্করণ মাধ্যম হিসেবে বড় ভূমিকা পালন করে পোশাকের সৌন্দর্য বর্ধনে। এবারের ঈদ কালেকশন নিয়ে কথা হয়েছে মিথের ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ সাব্বির নেওয়াজ জিতুর সঙ্গে। তিনি বলেন, ‘এবারের ঈদ কালেকশনের থিম স্প্রিং-সামার। সামারের রং ও স্প্রিংয়ের মোটিফ, তথা ফুলেল মোটিফ প্রাধান্য পেয়েছে আমাদের এবারের ঈদ কালেকশনে। সঙ্গে ট্রেন্ডের কথা মাথায় রেখেছি আমরা। লেডিস প্রোডাক্টে একধরনে মেটাল ব্যবহার করেছি অলঙ্করণে, যা সিলভার রঙের। এছাড়া সিক্যুয়েন্স ওয়ার্ক, যা থ্রিডি ফিল দেবে কাজে, আছে এমব্রয়ডারি কারচুপির কাজের পোশাক। ছেলেমেয়ে উভয়ের পোশাকেই এমব্রয়ডারি কারচুপির কাজ প্রাধান্য পেয়েছে।’ মিথের কালেকশনে ছেলেদের পোশাকের মধ্যে আছে পাঞ্জাবি, শার্ট ও প্যান্ট। পাঞ্জাবিতে এমব্রয়ডারি, কারচুপি, ব্লক প্রিন্টের কাজ করা হয়েছে এবারের ঈদ কালেকশনে। বাচ্চাদের পোশাকে বেশ মনোযোগী এই ব্র্যান্ড। তাদের প্রতিটি পোশাকের সুতা থেকে শুরু করে প্রতিটি উপাদান নিজেদের ফ্যাক্টরিতে তৈরি। বাচ্চাদের স্বস্তির কথা মাথায় রেখে তারা তৈরি করেছে সুতার কাপড়, যা বাচ্চাদের জন্য খুব আরামদায়ক। এক বিশেষ ওয়াশ পদ্ধতি ব্যবহার করেছে তারা, যা কাপড়কে করে সফট। পোশাকের ব্যাপারে ক্রেতার সচেতনতা বাড়ছে প্রতিনিয়ত। ট্রেন্ড, আরাম, অলঙ্করণ—সবকিছুর সমন্বয়ে ঈদে পোশাক খোঁজে ক্রেতা, আর ফ্যাশন হাউসগুলোও প্রস্তুত ক্রেতার পছন্দের সম্ভার নিয়ে।
মডেল তামান্না
পোশাক মিথ
ছবি রনি বাউল