ঈদ পুনর্মিলনীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বর্তমান ও প্রাক্তণ ছাত্রছাত্রীদের ঈদ পুনর্মিলনী গত ১৭ অক্টোবর সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সংগীতাঙ্গণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীনের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর সভার মেয়র মো. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের উপ-ব্যবস্থাপক মো. ফায়েজুল ইসলাম বাদল, লায়ন এম এ সোহেল আহম্মেদ মৃধা, দৈনিক কুরুলিয়র সম্পাদক মো. ইব্রাহিম খান, শাহাদাত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজীব আহমেদ, খাজা এনাম এলাহী, শারমীন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সানজিদা ওয়াদুদ উপমা ও সজল আহমেদ। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চবির ছাত্র সজল ও এ্যানি এবং বিশিষ্ট কণ্ঠশিল্পী টুম্পা ও শান্তা।