ফ্রেন্ডস সংগীত একাডেমীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জয়পুরহাট জয়পুরহাটের আক্কেলপুরে ফেন্ডর্স সংগীত একাডেমীর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঈদ আনন্দ উত্সব নামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ অক্টোবর সন্ধ্যায় স্থানীয় শহীদ ছমির মণ্ডল স্মৃতি পার্কে আক্কেলপুর ফ্রেন্ডস সংগীত একাডেমীর আয়োজনে ঈদ আনন্দ উত্সবের সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ফ্রেন্ডস সংগীত একাডেমীর পরিচালক আসাফ উদ দৌল্লা বাবুলের সঞ্চালনায় উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা সুলতানা মলি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাহফুজ চৌধুরী অবসর, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) রেজাউস সাদিক প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নৃত্য ও সংগীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদেরকে মুগ্ধ করে রাখেন ফ্রেন্ডস সংগীত একাডেমী ও সওদাগর ব্যান্ড দলের শিল্পীরা।