সামিয়া সাঈদ

রূপের সঙ্গে গুণের মেলবন্ধন ঘটিয়ে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২’ প্রতিযোগিতার প্রথম হন সামিয়া সাঈদ। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছেন মিডিয়ায় কাজ করবেন। কিন্তু তা হতে হবে একটু ভিন্ন ধরনের। তাই শোবিজ জগতে কাজ করতে নিজের নাম লেখান গেল লাক্স চ্যানেল আই সুন্দরী প্রতিযোগিতা। সৌন্দর্যের আকাশে নতুন তারকা হলেও মিডিয়াপাড়ায় তার পথ চলায় রয়েছে মেধাবী ছায়া। এরই মধ্যে অনেকগুলো ধারাবাহিক এবং একক নাটকে সু-অভিনয় করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। মেধাবী এই সুন্দরী তার ভালোলাগা-মন্দলাগাসহ আরও অনেক কিছু জানিয়েছেন আমাদের এবারের দশে দশে। সাক্ষাত্কারটি নিয়েছেন রিয়াদ খন্দকার ও ছবি তুলেছেন আশীষ সেনগুপ্ত ১ জন মানুষের কথা বলুন, যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন—  আমার আম্মু, আমার সকল অনুপ্রেরণার আধার ২টি কারণ, যেজন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—  মিথ্যা কথা বলি না  কাউকে ক্ষতি করতে চাই না ৩টি দোষ, যা পাল্টাতে চাই—  আলসেমি  দেরি করে ঘুম থেকে ওঠা  একটু বেশি আবেগী ৪ জন প্রিয় অভিনেতা ও অভিনেত্রী, যাদের আমি অনুকরণ নয়, অনুসরণ করি—  জয়া আহসান  জনি ডেপ  আমির খান  প্রিয়াঙ্কা চোপড়া ৫ জন প্রিয় পরিচালক, যাদের সাথে কাজ করার স্বপ্ন দেখি—  অনিমেষ আইচ  আবির আহমেদ  মাসুদ হাসান  রেদওয়ান রনি  ইফতেখার আহমেদ ফাহমী ৬টি প্রিয় চলচ্চিত্র—  ছুটির ঘণ্টা  অন্তঃযাত্রা  নাইট ফেয়ার লেডি  টারজান  থ্রি ইডিয়টস  টাইটানিক ৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—  কক্সবাজার  নীলগিরি পর্বত  মালয়েশিয়া  গ্রিস  ইউএমএ  নাফ নদী (কক্সবাজার)  তুরস্ক ৮টি প্রিয় খাবার—  খিচুরি  ফুচকা  পাস্তা  শুঁটকি ভর্তা  সামুদ্রিক মাছ  বিফ/কেক  নান্দুসের চিকেন  গরুর মাংস ৯ জন পছন্দের লেখক—  রবীন্দ্রনাথ ঠাকুর  কাজী নজরুল ইসলাম  হুমায়ূন আহমেদ  সুনীল গঙ্গোপাধ্যায়  সমরেশ মজুমদার  জে কে রাউলিংস  ড্যারেন সান  রিওরভান  হার্জ ১০টি প্রিয় নাটক—  লাবণ্যের প্রভা  রমিজের আয়না  দৃষ্টিদান  মহামায়া  কাঁচের পুতুল  একটি সরলরেখা শেষে একঝাঁক হলুদ প্রজাপতি  সুরে আঁকা ছবি  পাঞ্জাবিওয়ালা  সিগন্যাল  অয়োময়।