মন্তব্য

 ‘ইমপ্রেস টেলিফিল্ম আমাকে চলচ্চিত্র পরিচালনার সুযোগ করে দিয়েছে। এই প্রতিষ্ঠান থেকে আমি ছবি নির্মাণের পূর্ণ স্বাধীনতা পেয়েছি।’ চিত্রনায়িকা মৌসুমী নিজের তৃতীয় চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে বলেন।  ‘রেজানুর ভাই সব সময় সিরিয়াসধর্মী নাটক নির্মাণ করে থাকেন। আমি তার পরিচালনায় অনেক নাটকে অভিনয় করেছি। এটিও একটি সিরিয়াসধর্মী নাটক। ব্যান্ডপার্টির সদস্যরা যারা প্রতিনিয়ত আনন্দ দিয়ে থাকেন, তাদের জীবনের গল্প নিয়েই নাটকটি নির্মিত হয়েছে। প্রথমে দেখলে মনে হবে এটি হাসির নাটক। কিন্তু পরে দেখা যাবে, হাসির মধ্য দিয়ে ব্যান্ডপার্টির সদস্যদের জীবনের কষ্টগুলো ‘বাদ্যবাজনা’ নাটকে প্রকাশ পেয়েছে।’ অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু ‘বাদ্যবাজনা’ নামের একটি নাটকে ব্যান্ডপার্টির সদস্য চরিত্রে অভিনয় প্রসঙ্গে বলেন।  ‘রোমান্টিক কমেডি ঘরানার গল্প নিয়ে ‘রাজা হ্যান্ডসাম’ ছবির কাহিনী গড়ে উঠেছে। সেই সঙ্গে ছবিতে অ্যাকশনও রয়েছে। নাম শুনেই বোঝা যায়, এ ছবিতে নাম ভূমিকায় থাকছেন শাকিব খান। আমি ছবিটির শুটিং শুরু করব এ মাস থেকেই। আশা করছি, দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসতে পারব।’ চিত্র নায়িকা অপু বিশ্বাস নতুন ছবিতে অভিনয় প্রসঙ্গে বলেন।