জন্মদিন

বিদ্যা সিনহা মিম লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭-এ প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান লাভ করেন। সে বছরই হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্বের ছাত্রী মিম এসএসসিতে কুমিল্লা বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন ‘এ’ প্লাস পেয়ে পাস করেন। এইচএসসিতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মানবিক বিভাগে ‘এ’ পেয়েছিলেন। মিম বৃশ্চিক রাশির জাতিকা। বাবা সরকারি কলেজের শিক্ষক হওয়ায় বিভিন্ন জেলায় ঘুরেছেন। লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় এসেছিলেন মা-বাবার অনুপ্রেরণায়। হুমায়ূন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অসাধারণ অভিনয় করে মীম সবার নজরে আসেন । এরপর লম্বা বিরতি নিয়ে ২০০৯ সালে মীম অভিনয় করেন জাকির হোসেন রাজু পরিচালিত ‘আমার প্রাণের প্রিয়া’ ছবিতে। বর্তমানে মীম ছোট পর্দায় বেশ কিছু নাটকেও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। আগামী ১০ নভেম্বর মেধাবী এই অভিনেত্রীর জন্মদিনে আনন্দ বিনোদনের পক্ষ থেকে রইল শুভেচ্ছা। এ সপ্তাহে আরও যাদের জন্মদিন ১৩ নভেম্বর :হুমায়ূন আহমেদ ১৪ নভেম্বর :ইয়ানি, জওহর লাল নেহরু ১৫ নভেম্বর :বিজরী বরকতউল্লাহ, জশপিন্দর নিরুলা।