টপচার্ট
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৩, ১৯:৫২
সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন
সত্যগ্রহ
মুক্তির প্রথম সপ্তাহেই ‘সত্যগ্রহ’র ঝুলিতে এল ৩৯.১২ কোটি টাকা। এখনও পর্যন্ত মুক্তি পাওয়া প্রকাশ ঝা’র সবকটি ছবির মধ্যে প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয় করা ছবি ‘সত্যগ্রহ’। সারা ভারতের ২,৪০০ থেকে ২,৫০০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সত্যগ্রহ’।
এন্ডারস গেম
হিউম্যান রেস বা মানব সভ্যতা হুমকির মুখে। এলিয়েন আক্রমণ করে বসেছে পৃথিবী। দিশেহারা হয়ে পড়েছে সবাই। এমন সময় জানা গেল এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার মতো নেতা পাওয়া যাচ্ছে না যার কথামতো সবাই এগিয়ে যেতে পারে। এই সংকট নিরসনে এগিয়ে আসে এক যুবক, নাম এন্ডার। অত্যন্ত মেধাবী এ যুবক পৃথিবী বাঁচাতে পারে কি না সেটা জানতে হলে দেখতে হবে ‘এন্ডারস গেম’ সিনেমাটি। বর্তমানে এ মুভির অবস্থান টপ চার্টে।
বলিউড টপচার্ট
সত্যগ্রহ
অমিতাভ বচ্চন, কারিনা কাপুর
শুদ্ধ দেশি রোমান্স
সুশান্ত, পরিণীতি চোপড়া
বিএ পাস
শিল্পা শুকলা, রাজেশ শর্মা
গ্র্যান্ড মাস্তি
বিবেক অবরয়, রিতেশ দেশমুখ, আফতাব
বাজাতেই রহো
বিশাখা সিং, তুষার কাপুর
হলিউড টপচার্ট
এন্ডারস গেম
হ্যারিসন ফোর্ড, হেইলি স্টেনফিল্ড
ক্যাপ্টেন ফিলিপস
টম হ্যাঙ্কস, ক্যাথেরিন কেনার
গ্র্যাভিটি
স্যান্ড্রা বুলক, জর্জ ক্লুনি
প্রিজোনারস
হিউ জ্যাকম্যান, জেক গ্লেইনহাল
দ্য কাউন্সেলর
ব্র্যাড পিট, মাইকেল ক্যাসবেন্ডার