জোকস

 ইন্স্যুরেন্সের দালাল :দেখুন আমাদের কোম্পানির মতো এত ভালো সুযোগ কিন্তু আর কেউ দিতে পারবে না। অন্যরা যেখানে এ ধরনের বিষয় ভালোভাবে পাত্তাই দেয় না সেখানে আমরা বিনা প্রশ্নে ভাঙা হাত-পায়ের জন্য পঞ্চাশ হাজার রুপি দিয়ে দিই। সর্দারজি :সে তো না হয় বুঝলাম! কিন্তু ভাঙা হাত-পাগুলো দিয়ে আপনারা কী করেন বলুন তো!  সান্তা :আমার পঞ্চাশটা টাকা খুব দরকার। বান্তা :ঠিক বলেছিস, তোর কথা শুনে এখন আমারও মনে হচ্ছে যে আমারও পঞ্চাশটা টাকা দরকার। সান্তা :আশ্চর্য তো, আমি বললাম আর অমনি তোরও মনে পড়ল। তা তুই কী করবি পঞ্চাশ টাকা দিয়ে সেটা আগে শুনি। বান্তা :কী আবার করব, তোকে দিয়ে দেব!  :এই ডাক্তারকে আমি আর কিছুতেই বিশ্বাস করতে পারছি না। :কেন? :কারণ সে নিজে বলেছিল যে সে শক থেরাপিতে বিশ্বাস করে না। অথচ তার অপারেশনের বিল দেখে আমার বাবা এতটাই শকড্ যে তিনি আর চিকিত্সা করাতে চাইছেন না!  স্ত্রী :দেখ তোমার জন্য রান্নার বই দেখে আমি কত রকমের খাবার বানিয়েছি। খাবারগুলো খেয়ে দেখই না একবার। স্বামী খাবার খাওয়ার পর... স্ত্রী :কী কেমন হয়েছে বল তো। স্বামী :না তোমার রান্না অসাধারণ হয়েছে... তবে আমি ভাবছি বইটার প্রুফ কে দেখেছে আর এটা কে সম্পাদনা করেছে তাদের একবার খোঁজ নিতে হবে!