গোয়েন্দাগিরির পক্ষে সাফাই গাইলেন ব্রাজিলের বিচারমন্ত্রী
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৩, ২০:৪০
ব্রাজিলে অবস্থানরত যুক্তরাষ্ট্র, রাশিয়া ও অন্যান্য কূটনীতিকদের ওপর পরিচালিত গোয়েন্দাগিরির অভিযোগ অস্বীকার করেছেন দেশটির আইনমন্ত্রী। তবে তারা কূটনীতিকদের নজরদারিতে রেখেছে সে বিষয়টি স্পষ্ট করেছেন মন্ত্রী। যুক্তরাষ্ট্র তাদের ওপর যে ধরনের গুপ্তচরবৃত্তি করেছে এটা সে ধরনের নয়। সোমবার দেশটির সরকারের পক্ষ থেকে একথা জানানো হয়েছে।
আইনমন্ত্রী জোসে এডুয়ার্ডো কারডোসো বলেছেন, যেসব এজেন্ট বিভিন্ন দেশের কূটনীতিকদের ছবি তুলেছে সেটি পুরোপুরি আইন মেনেই করা হয়েছে। দেশটির জাতীয় সংবাদপত্রে এ খবর প্রকাশ একটি অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে ব্রাজিলকে। কারডোসো বলেন, এ বিষয়ে ব্রাজিল এবং যুক্তরাষ্ট্রে উদ্যোগের মধ্যে তুলনা করাটা ভুল হবে। দুটি সম্পূর্ণ ভিন্ন পরিস্থিতি। তারা আমাদের ফোন কল ও ই-মেইল নজরদারি চালিয়েছে, আড়ি পেতেছে বলে জানান তিনি।