তানিয়ার পুতুল বৃত্তান্ত
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৩, ২০:৪৮
নাটকে অভিনয়ের ক্ষেত্রেও খুব বেছে কাজ করার পক্ষে অভিনেত্রী তানিয়া হোসেন। সাম্প্রতিক টিভি অভিনেত্রীদের নতুন ‘চলচ্চিত্র হাওয়া’ প্রসঙ্গে তানিয়া বলেন, ‘আমি বড় অভিনেত্রী এটা প্রমাণ করার জন্য চলচ্চিত্র করার কোনো প্রয়োজন নেই। আমার অভিনয় বা মেধার মুন্সিয়ানা প্রমাণ যেকোনো মাধ্যমেই করা যায়। তবে অবশ্যই ভালো মানের একটি চলচ্চিত্রে কাজের ইচ্ছে আমারও আছে। বেশ ক’জন নির্মাতাও এর ভেতরে যোগাযোগ করেছেন। সবকিছু ঠিক ঠাক থাকলে ব্যাটে বলে মিললে অবশ্যই আমিও ফিল্মে কাজ করতে চাই।’
এ ছাড়া সম্প্রতি বেশ কটি ধারাবাহিক ও একক নাটকে অভিনয় করছেন তানিয়া হোসেন। সর্বশেষ নিজের ভালোলাগার নাটক হিসেবে তিনি উল্লেখ করলেন ‘পুতুল বৃত্তান্ত’ নাটকটির কথা। তানিয়া জানান, ‘চারুকলার একজন তরুণ নাটকটি তৈরি করেছে। আমার কাছে খুবই মেধাসম্পন্ন কাজ বলে মনে হয়েছে।’