কানাডায় এ আর রহমানের নামে সড়ক!
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৩, ২০:৪৯
সংগীতজগতের আকাশ ছুঁয়েছেন এ আর রহমান। বিশ্বব্যাপী তার জনপ্রিয়তা ব্যাপক। আর সেই জনপ্রিয়তার জায়গা থেকেই কানাডার একটি রাস্তার নামকরণ করা হয় এ আর রহমানের নামে। ওন্টরিওর মরখমে রাস্তার নতুন নাম এখন ‘আল্লারাখা রহমান স্ট্রিট’। আর নিজের নামে রাস্তা হওয়ায় উল্লসিত এ আর রহমান তার টুইটার পেজে টুইট করে বলেছেন, ‘আমার রাস্তায় সকলকে স্বাগত জানাই! (কানাডার মরখমে)’।
উল্লেখ্য, বিশ্বব্যাপী সমাদৃত এই সুরস্রষ্টার ঝুলিতে রয়েছে ২টি অস্কার একাডেমিক পুরস্কার, একটি বিএফটিএ পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব ও দুটি গ্র্যামি অ্যাওয়ার্ড। পেয়েজেন মোজার্ট অব ম্যাড্রাস ও ইসাই পুয়ালের মতো উপাধিও।