‘মিডিয়া গসিপ’-এ তৌসিফ এবং এমদাদ
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৩, ২০:৪৯
আজ সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে ‘মিডিয়া গসিপ’। তানভীর তারেকের উপস্থাপনায় এবং ইসরাফিল শাহীনের প্রযোজনায় এবারের পর্বে হট সিটের অতিথি হয়ে এসেছেন বর্তমান সময়ের সংগীতশিল্পী তৌসিফ এবং সিডি চয়েজের কর্ণধার এমদাদা। বর্তমান সময়ে অডিও বাজারের অস্থিরতা পাইরেসিসহ মিডিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন অতিথিরা। মিডিয়া গসিপের নিয়মিত সেগমেন্ট হট সিট ছাড়াও নিউজ ফ্ল্যাশ সেগমেন্টে দেশ-বিদেশের মিডিয়ার চলমান ঘটনার সর্বশেষ আপডেট জানানো হবে দর্শক-শ্রোতাদের।