রায়পুরায় গ্রামবাসীর সংঘর্ষে লুটপাট ও বাড়ি ভাংচুর

নরসিংদীর রায়পুরায় দু’দল গ্রামবাসীর মধ্যে বিবাদমান সংঘর্ষের জের ধরে প্রতিপক্ষের হামলায় ফেলু মিয়ার বাড়ির ৬ পরিবারের সর্বস্ব লুটপাট ভাংচুর হয়েছে। সব কিছু হারিয়ে এখন অন্যত্র আশ্রয়ে খোলা আকাশের নিচে বসবাস ও মানবেতন যাপন করছেন তারা। ঘটনাটি ঘটেছে উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ২০১২ সালের ২১ অক্টোবর গোপীনাথপুর এলাকার জজ মিয়া ও রহিম মিয়ার মধ্যে বাড়ির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে হাতাহাতি হয়। পরে ওই দিন সকালে স্থানীয় মাতাব্বরদের সমন্বয়ে সালিশ চলাকালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জজ মিয়ার সমর্থক আঃ হেকিম মিয়া ঘটনাস্থলে নিহত হয়। এ নিয়ে মামলা দায়েরের পর থেকে দুই জনের মাঝে বিরোধ চরমে উঠে।