কালিয়াকৈরে গার্মেন্টসে হামলা ও ভাংচুর
কালিয়াকৈর ( গাজীপুর ) সংবাদদাতা
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৩, ২১:২৯
কালিয়াকৈরে বুধবার শ্রমিকদের হামলায় সাউদার্ন কারখানার ৫ জন শ্রমিক আহত হয়েছেন। সাউদার্নের জিএম এডমিন মোঃ দিদারুল আলম জানান, উদ্ভূত পরিস্থিতি এড়াতে উপজেলার চন্দ্রা এলাকার পলমল গ্রুপ ও হেসং বিডি লিঃসহ পার্শ্ববর্তী কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এসময় ছুটি না দেয়ায় ওইসব কারখানার শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সাউদার্ন কারখানায় হামলা চালিয়ে ভাংচুর করে। ওইসব শ্রমিকদের হামলায় সাউদার্ন কারখানার ৫জন শ্রমিক আহত হয়। আহতরা হলো, মোঃ সফিকুল ইসলাম, রৌশনারা আক্তার, রেহেনা আক্তার, মোঃ রাজু মিয়া, সুজয় সরকার ও সখিনা আক্তার। আহতদের মধ্যে সফিকুল ইসলামকে মুমূর্ষাবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।