মাদারীপুর শিক্ষা অফিসে ১৪টি পদ শূন্য
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৩, ২১:৩১
জেলার ৪টি উপজেলায় দীর্ঘদিন যাবত্ সহকারী শিক্ষা অফিসারের ১৪টি পদ শূন্য রয়েছে। পদগুলো শূন্য থাকায় শিক্ষা বিভাগীয় প্রশাসনিক কাজসহ সংশ্লিষ্টদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসারের ৬টি পদ শূন্য রয়েছে। এছাড়া শিবচর উপজেলায় সহকারী শিক্ষা অফিসারের ৪টি, কালকিনি উপজেলায় ৩টি এবং রাজৈর উপজেলায় সহকারী শিক্ষা অফিসারের একটি পদ শূন্য রয়েছে।