বাংলার মেলা

 

ঈদে সবার জন্য নতুন পোশাকের সম্ভার নিয়ে হাজির হয়েছে বাংলার মেলা। নিত্যনতুন ডিজাইন আর নজরকাড়া পোশাক রয়েছে এবারের ঈদে। পাঞ্জাবি, থ্রি পিস, শার্ট ও শাড়িতে এসেছে নতুনত্ব। সময়টা গরম হওয়ায় ফেব্রিক ও রং পেয়েছে বিশেষ গুরুত্ব। পোশাকে তাই কটনের ব্যবহার বেশি। একই সঙ্গে লক্ষ রাখা হয়েছে রং ও কাটে। ছেলেদের পাঞ্জাবিতে জয়শ্রি সিল্ক, অ্যান্ডি, কটন, খাদি তাঁতে নিজস্ব বুননে ডবি মাল্টি স্ট্রাইপ মেটারিয়ালে করা হয়েছে। লং, মিডিয়াম ও শর্ট লেন্থে পাওয়া যাবে নতুন এসব ট্রেন্ডি পাঞ্জাবি। এবার হাফশার্টে তারা রেখেছে অনেক ভেরিয়েশন। বাংলার মেলার অন্যতম আকর্ষণ শাড়ি। এবারের আয়োজনে তাই থাকছে অর্গানজা সিল্ক, অ্যান্ডি, হাফসিল্ক ও অ্যান্ডি কটন বেন্ড। এছাড়াও মিলবে টাঙ্গাইল শাড়ি। সালোয়ার-কামিজ ও থ্রি পিসে থাকছে সবচেয়ে বেশি ডিজাইন ও রঙের ভিন্নতা। অ্যান্ডি কটন, জয়শ্রী সিল্ক ও মিল খাদিতে উজ্জ্বল সব রঙের পাশাপাশি সফট টোনে সালোয়ার-কামিজে থাকছে কারচুপি, মেশিন এমব্রয়ডারি, হাতের কাজের সঙ্গে নানা ডিজাইনের মেটারিয়ালের ব্যবহার। ঈদের আনন্দ সবচেয়ে বেশি লক্ষ করা যায় শিশুদের মধ্যে। তাই বাংলার মেলায় সাজিয়েছে ঈদের পোশাকের ভিন্ন আয়োজন।