চলচ্চিত্রে পরী
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৩, ২১:৩৮
ছোট পর্দায় খুব একটা কাজ না করলেও নিজের মেধা ও রূপ লাবণ্যেই অনেকটা এগিয়ে গেছেন তিনি। তাই নিজের সেই মেধা আর সুযোগকে কাজে লাগিয়েই এখন চলচ্চিত্রেই নিবিষ্ট হতে চান তিনি। শাহ আলমের পরিচালনায় ‘ভালবাসা সীমাহীন’ চলচ্চিত্রে সম্প্রতি কাজ শুরু করেছেন জায়েদ খানের বিপরীতে। নিজের চলচ্চিত্র ক্যারিয়ার প্রসঙ্গে পরী বলেন, এরই ভেতরে বেশকিছু চলচ্চিত্রের অফার এসেছে। ভাল কিছু গল্প এবং বড় বাজেটের সুযোগ এলে অবশ্যই আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো বলে আমার বিশ্বাস।’