নিত্য উপহার

 

ঋতুর পালাক্রমে যেমন গ্রীষ্ম, বর্ষা ও শীত আসে, তেমনি আসে নতুন উত্সব। আর সেই উত্সবের আবহে নিত্য উপহারে আসে নতুন ডিজাইনের টি-শার্ট। এবারও ঈদ উত্সবকে সামনে রেখে নিত্য উপহারের আয়োজনে বরাবরের মতো প্রাধান্য পেয়েছে অগ্রণী শিল্পীদের আঁকা ডিজাইন। নিত্য উপহারের ঈদ আয়োজন ছোট-বড়দের সব মিলিয়ে মোট ২৫টি ডিজাইনের টি-শার্ট পাওয়া যাবে। শঙ্খবারেও এসেছে নতুন ২টি শাড়ি, শিল্পী কাইয়ুম চৌধুরীর আঁকায় ‘নতুন পাতার দ্বারে’ ও ‘স্বপন মাখা’। শাড়িটি টাঙাইলের সুতিতে ৮টি ও ১০টি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে। দাম ১৭০০ টাকা।