বোলার শচিন

কলকাতা বাসী ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন সামির উপর চটতেই পারেন। ক্যারিবিয়ান অধিনায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত না গতকাল বুধবার কলকাতাবাসী হয়তো শচিন টেন্ডুেলকারের ব্যাটিং দেখতে পেতো। বিশেষ গুরুত্বের কারণ এটি শচিনের ১৯৯তম টেস্ট। আর ইডেন গার্ডেনসে শেষ ম্যাচ। তাই সব কিছু এমনকী খেলাকেও ছাপিয়ে বড়ো হয়ে উঠেছে এই লিটল মাস্টারের বিদায়ের আয়োজন। আর তার ব্যাটিং দেখতে পাওয়া যাবে না ভেবে গ্যালারির অর্ধেকই ফাঁকা ছিল। টি-ব্রেকের আগে টেন্ডুলকারের হাতে বল তুলে দেন ধোনি। ঝিমিয়ে যাওয়া মাঠে আবার প্রাণ চাঞ্চল্য ফিরে আসে। তবে দুই ওভার বল করে পাঁচ রানের বিনিময়ে শেন শিলিংফোর্ডের উইকেটটি শিকার করে ভক্তদের আশা কিছুটা হলেও মেটাতে পেরেছেন শচিন। এটি টেস্টে তার ব্যক্তিগত ৪৬ তম উইকেট। অগত্যা শচিনের ব্যটিং না দেখতে পেয়ে বোলিং দেখে ফিরতে হয়েছে ভক্তদের।