গুরুদাসপুরে ছাত্রদল নেতা মিন্টুর এক বছর সশ্রম কারাদণ্ড
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৩, ২২:০৭
উপজেলা ছাত্রদল নেতা নুরুজ্জামান মিন্টুকে এক বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তার এই রায় দেন। তার বিরুদ্ধে পুলিশের সাথে দুর্ব্যবহার, সরকারি কাজে বাধা প্রদান, মাদকদ্রব্য বহন এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ রয়েছে। দণ্ডপ্রাপ্ত মিন্টু গুরুদাসপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ১৮ দলীয় সংগ্রাম কমিটির আহ্বায়ক আব্দুল আজিজের ছেলে। রায় ঘোষণার পর গতকাল মিন্টুকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠিয়েছে থানা পুলিশ।