কিউবির চতুর্থ বর্ষপূর্তি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৩, ১৯:১৯
কিউবি এদেশে কার্যক্রম পরিচালনার চার বছর পূর্ণ করেছে। এ উপলক্ষে সম্প্রতি ঢাকার গুলশানে কিউবির প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কোম্পানির আঞ্চলিক অফিসগুলোতেও অনুষ্ঠানের আয়োজন করা হয়। চতুর্থ বর্ষপূর্তির এই উত্সব শুধুমাত্র কিউবির কর্মকর্তা-কর্মচারিদের জন্যই সীমিত ছিল না, যেসব গ্রাহক কিউবির সঙ্গে এক বছর পূর্ণ করেছেন, তাদের জন্যও ছিল উপহার। এ উপলক্ষে কিউবির মাসিক প্যাকেজ ব্যবহারের সময়ভেদে গতি এবং ইন্টারনেট ভলিউম দ্বিগুণ করা হয়েছে। স্কাই প্যাকেজ এবং প্রি-পেইড গ্রাহকদের জন্যও রয়েছে নানা সুযোগ-সুবিধা। বাংলাদেশে কিউবির কার্যক্রম পরিচালনার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডিএস ফয়সাল হায়দার বক্তব্য দেন। নেটওয়ার্ক উন্নয়নের জন্য কিউবি সম্প্রতি ফোরজি এলটিই (লং টার্ম ইভল্যুশন) প্রযুক্তির অনুমোদন পেয়েছে বলে জানান তিনি।