ফেসবুকে নতুন লাইক ও শেয়ার বাটন

সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক তাদের লাইক এবং শেয়ার বাটন বদলে দিয়ে নতুন ডিজাইনের লাইক ও শেয়ার বাটন চালু করেছে। বিভিন্ন ওয়েব কনটেন্ট ফেসবুকে পছন্দ করার এবং শেয়ার করার জন্য এতদিন ফেসবুকের লোগোর সাথে ছিল ঊর্ধ্বমুখি বৃদ্ধাঙ্গুলির একটি আইকন ও ইংরেজিতে ‘Like’ লেখাটি। এর বদলে এখন শুধুই ফেসবুকের একটি লোগোর সাথে ব্যবহার করা হয়েছে ‘Like’ লেখা। লেখাটির ফন্টও বদলে দেওয়া হয়েছে। আর গোটা বাটনের ব্যাকগ্রাউন্ডে রয়েছে গাঢ় নীল রঙ। একই রঙের ব্যকগ্রাউন্ড আর একই ফন্টে ‘Share’ লিখে শেয়ার বাটনটি তৈরি করা হয়েছে।