পর্দায় অন্য নায়িকার সঙ্গে সাইফের অন্তরঙ্গতা নিয়ে আপত্তি নেই কারিনার
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৩, ২০:৩৫
বেশ ক’মাস আগে কারিনা কাপুর এক সাক্ষাত্কারে জানিয়েছিলেন যে, তিনি আর কোনো অন্তরঙ্গ দৃশ্যে কাজ করবেন না। সম্প্রতি এক সাক্ষাত্কারে কারিনা প্রশ্নবিদ্ধ হন অন্য নায়িকার সঙ্গে সাইফের অন্তরঙ্গ দৃশ্য নিয়ে। এই প্রশ্নের জবাবে কারিনা বলেন, ‘সাইফ আর আমি খুবই সুখে আছি। আমাদের দাম্পত্যজীবনের আর কর্মজীবন দুটিই আলাদা। সাইফ তার কাজের খাতিরে যা করা প্রয়োজন সে তাই করবে। এতে আমার কোনো আপত্তি নেই। যদি কোনো নায়িকার সঙ্গে গল্পের প্রয়োজনে অতি অন্তরঙ্গ দৃশ্যও করতে হয়, সাইফ করতেই পারে।’