মহাশূন্যে গাইবেন গাগা
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৩, ২০:৩৫
বিশ্বের প্রথম কোনো সংগীতশিল্পী হিসেবে মহাশূন্যে গান গাইবেন পপ সেনসেশন লেডি গাগা। ২০১৫ সালে নিউ মেক্সিকোতে অনুষ্ঠিতব্য জিরো জি কলোনি হাই-টেক মিউজিক ফেস্টিভ্যালের অংশ হিসেবেই গান গাইতে মহাশূন্যে পাড়ি দেবেন ২৭ বছর বয়সী এই সুন্দরী। সংগীতের এই উত্সবে সংগীতশিল্পের সাথে সংশ্লিষ্ট সর্বাধুনিক সব প্রযুক্তির দেখা মেলে। খবরে প্রকাশ, ২০১৫ সালের উত্সবের তৃতীয় দিনে থাকবে মহাশূন্য থেকে লেডি গাগার পারফর্মেন্স। আর এর জন্য ভার্জিন গ্যালাকটিকের একটি মহাকাশযানে চড়বেন গাগা এবং তার যন্ত্রশিল্পীরা। তার আগে অবশ্য মহাকাশের পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য একমাস ধরে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করবেন তিনি।