তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সাথে সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। সোমবার দুপুর আড়াইটার দিকে পুরনো কর্মস্থল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নতুন মন্ত্রণালয় তথ্যে আসেন প্রতিমন্ত্রী।
ডা. মো. মুরাদ হাসান তথ্যমন্ত্রীর দপ্তরে এলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান ড. হাছান মাহমুদ।
তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আজহারুল হক, মিজান-উল-আলম, যুগ্ম সচিব মো: নজরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/বিএএফ